1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর গাবতলী থেকে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্য’কে গ্রেফতার । চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট উদ্ধার। - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

রাজধানীর গাবতলী থেকে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্য’কে গ্রেফতার । চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট উদ্ধার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১.৫১ পিএম
  • ৬৩৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চক্রের ০৩ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪; চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট উদ্ধার।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টি চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ১৩ জুন র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চক্রের ৩ জন সদস্যকে ১০০ টি চেতনানাশক ট্যাবলেট ও ৩ প্যাকেট ওরে ক্রিম বিস্কুটসহ গ্রেফতার করতে সক্ষম হয় ঃগ্রেফতারকৃতরা হলো মোঃ আবদুল মান্নান (২২), জেলা-রংপুর, মোঃ হাবিবুল্লাহ (৫৫), জেলা- শেরপুর ও মোঃ রেজাউল করিম (৩০),জেলা-নাটোর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য মর্মে স্বীকারোক্তি প্রদান করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দুর পাল্লার পরিবহন বাসে উঠে সাধারণ যাত্রীদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড হতে যাতায়াত করবে বিধায় তারা পুনরায় সাধারণ মানুষকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!