1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ৬২৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শনিবার বেলা ১১ টায় সমন্বিত সরকারি অফিস ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুদক কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। এতে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ান এবং রানার্স আপ হয়েছে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় দল। জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান । এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন, পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মো: মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামান মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মোস্তফা হাওলাদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি শাহজাহান খানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী। জেলা দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া ২৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫টি বিদ্যালয়ের সততা স্টোরকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে সেরা বক্তা নির্বাচিত হয় মাদারীপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!