1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে প্রাণ গেল যুবকের - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬.০৯ পিএম
  • ৫৪০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে পড়ে তানভীর হাওলাদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পৌরসভার থানতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানভীর হাওলাদার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজিবুর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি থানতলি এলাকায় মজিবুর হাওলাদার এক তলা একটি বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করেন। কয়েকদিন আগে ওই নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই দেওয়া শেষ করে রাজমিস্ত্রিরা। শনিবার সন্ধ্যায় মজিবুরের ছেলে তানভীর হাওলাদার ঢালাইয়ের অস্থায়ী একটি কাঠামোর বাঁশ সরাতে গেলে ইটসহ ঢালাইয়ের একটি অংশ তাঁর মাথার ওপড়ে পড়ে যায়। এতে গুরতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে গুরতর অবস্থায় উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই যুবক রাজমিস্ত্রিদের সহযোগিতা ছাড়াই নিজেদের নির্মাণাধীন বাড়ির ঢালাইয়েল বাঁশ সরাতে যায়। ঢালাই কাঁচা থাকায় তার মাথার ওপরে ইটসহ নির্মাণসামগ্রী পড়ে। এতে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হলে মারা যায় ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!