1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের হাতুড়িপেটা  - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের হাতুড়িপেটা 

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩, ১০.২০ এএম
  • ৫৭৬ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে একটি মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই প্রতিষ্ঠানের চার জন ছাত্রকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। এই ঘটনায় র‌বিবার দুপু‌রে (র‌বিবার) ভুক্তভোগী শিক্ষার্থীরা পরীক্ষা বর্জণ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এদিকে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ ও ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার কয়েকজন ছাত্রীদের মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রতিদিন উত্যক্ত করে আসছিলো স্থানীয় কিছু বখাটেরা। এই উত্যক্তের প্রতিবাদ জানায় ওই মাদ্রাসার শিক্ষার্থী সিজান হাওলাদার (১৪), সিয়াম হাওলাদার (১২), ইব্রাহীম বেপারী (১৩) ও মুসা খান (১৫)। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে বখাটেরা। গত বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রতিবাদ জানানো শিক্ষার্থীদের উপর হামলা চালায় ফয়সাল খন্দকার (২১), চাঁনমিয়া খন্দকার (২২), আসাদুল খন্দকার (২২), রাজু হোসেন (২১), রকিব খন্দকার (২৫) নামের আরো বেশ কয়েকজন বখাটে। এসময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় হাতুড়ীপেটা করে আহত করে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ রেখেছে অনেক চাত্রী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার সকালে মাদ্রাসার সামনে ব্যানার-ফ্যাস্টুন হাতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কর্মসূচি পালন করে। এছাড়াও মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের অর্ধ-বার্ষিক পরীক্ষা বর্জণ করে।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘মাদ্রাসা যাওয়া আসার পথে মাদ্রাসার ছাত্রী ও সম্পর্কে বোন হয় তাদের প্রতিনিয়ত উত্যক্ত করে স্থানীয় কয়েজন বখাটে। আমরা প্রতিবাদ জানালে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটেরা আমাদের উপর হামলা করে। আমরা এই ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার
সুপার মো. ওমর ফারুক বলেন,’মাদ্রাসার আশেপাশে মাঝেমধ্যে কিছু বখাটেরা দাঁড়িয়ে থাকে। আমি দেখলে তাদের তাড়িয়ে দেই। আমি যথাসাধ্য চেষ্টা করি প্রতিষ্ঠানের সামনে যেন তারা না থাকে।’ পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন,’আমরা মাদ্রাসার কমিটির সাথে কথা বলে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো।’
অভিযোগের বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, ‘হাতুড়ীপেটার ঘটনায় ফয়সাল, চাঁনমিয়া, আসাদুল, রাজু ও রকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। এই ঘটনায় বখাটেদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!