1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে সিরাজ চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

কালকিনিতে সিরাজ চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩, ১০.৩৯ এএম
  • ৪০৫ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন। রবিবার বিকেলে সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন শিকারমঙ্গল ইউপি সদস্যরা।
ইপি সদস্যরা জানান, সিরাজ মাল শিকারমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্পর টাকা ছয়নয় করে আত্মসাৎ করছেন। টিআর প্রকল্পের কাজ নিজের মতো করে বাস্তবায়ন করছেন। মেম্বারদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এবং তাদের নাম ব্যবহার করে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মৎস কার্ড ধারি জেলেদের কয়েক মাসের বরাদ্দ ১৬০কেজি চাল কিন্তু সে ৬৫ জন জেলেদের ১৩৫কেজি করে চাউল প্রদান করেছেন এখান থেকে সে ১ হাজার ৬২৫ কেজি চাউল আত্মসাৎ করেছেন।  এগুলি তাকে বলতে গেলে ইউপি সদস‌্যদের সাথে খারাপ আচরণ করেন। তার এমন স্বেচ্ছাচার আচরণে ক্ষুব্ধ ইউপি সদস্যরা সরকারী সকল বরাদ্দ স্থগিত রাখার জন্য ও সঠিক সমাধান প্রাপ্তির জন্য কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। এ বিপদ থেকে আমাদের উদ্ধার না করলে মেম্বাররা পরিষদের কোনো কার্যক্রমে অংশ করবে না বলেও জানান। ইউপি সদস্য আঃ রাজ্জাক মাল জানান, আমরা এ সকল অনিয়ম কর্মকান্ডের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করবো।
শিকারমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মাল বলেন, আমার নামে ১২ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন জেনে আমি আজ ঢাকা থেকে এসেছি। দেখি তারা আমার বিরুদ্ধে কি অভিযোগ দিয়েছেন আমি এখন কিছু বলতে পারবো না।
কাল‌কি‌নি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!