1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩, ১২.০৭ পিএম
  • ৪১৫ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে একটি মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই প্রতিষ্ঠানের চার জন ছাত্রকে হাতুড়িপেটা করার ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন মাদারীপুর সদর থানা পুলিশ।  এর ফলে পুলিশ তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন।। এই ঘটনায় র‌বিবার দুপু‌রে (র‌বিবার) ভুক্তভোগী শিক্ষার্থীরা পরীক্ষা বর্জণ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। এসময় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর সদরের ব্রাক্ষ্মনদী গ্রামের আসাদুল খোন্দকার ও সাহালম খোন্দকার।
  জানা যায়, মাদারীপুর তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার কয়েকজন ছাত্রীদের মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রতিদিন উত্যক্ত করে আসছিলো স্থানীয় কিছু বখাটেরা। এই উত্যক্তের প্রতিবাদ জানায় ওই মাদ্রাসার শিক্ষার্থী সিজান হাওলাদার (১৪), সিয়াম হাওলাদার (১২), ইব্রাহীম বেপারী (১৩) ও মুসা খান (১৫)। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে বখাটেরা। গত বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রতিবাদ জানানো শিক্ষার্থীদের উপর হামলা চালায় ফয়সাল খন্দকার (২১), চাঁনমিয়া খন্দকার (২২), আসাদুল খন্দকার (২২), রাজু হোসেন (২১), রকিব খন্দকার (২৫) নামের আরো বেশ কয়েকজন বখাটে। এসময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় হাতুড়ীপেটা করে আহত করে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ রেখেছে অনেক চাত্রী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার সকালে মাদ্রাসার সামনে ব্যানার-ফ্যাস্টুন হাতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কর্মসূচি পালন করে। এছাড়াও মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের অর্ধ-বার্ষিক পরীক্ষা বর্জণ করে।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘মাদ্রাসা যাওয়া আসার পথে মাদ্রাসার ছাত্রী ও সম্পর্কে বোন হয় তাদের প্রতিনিয়ত উত্যক্ত করে স্থানীয় কয়েজন বখাটে। আমরা প্রতিবাদ জানালে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটেরা আমাদের উপর হামলা করে। আমরা এই ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার
সুপার মো. ওমর ফারুক বলেন,’মাদ্রাসার আশেপাশে মাঝেমধ্যে কিছু বখাটেরা দাঁড়িয়ে থাকে। আমি দেখলে তাদের তাড়িয়ে দেই। আমি যথাসাধ্য চেষ্টা করি প্রতিষ্ঠানের সামনে যেন তারা না থাকে।’ পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন,’আমরা মাদ্রাসার কমিটির সাথে কথা বলে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো।’
অভিযোগের বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, ‘হাতুড়ীপেটার ঘটনায় ফয়সাল, চাঁনমিয়া, আসাদুল, রাজু ও রকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। এই ঘটনায় বখাটেদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!