1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সন্তানদের নামে সম্পত্তি লিখে দেয়ার পর উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এক সময়ের কোটিপতি বাবা। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে সন্তানদের নামে সম্পত্তি লিখে দেয়ার পর উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এক সময়ের কোটিপতি বাবা।

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৬.১৬ পিএম
  • ৯৫০ জন পঠিত
মাদারীপুরে কোটিপতি অসহায় বাবার পাশে সমাজসেবা অধিদপ্তর

মাদারীপুরে সন্তানদের নামে সম্পত্তি লিখে দেয়ার পর
উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এক সময়ের কোটিপতি বাবা।
মাদারীপুর প্রতিনিধি ।
এ পৃথিবীর কি নিষ্ঠুর খেলা। সন্তানদের নামে সকল সম্পত্তি লিখে দেয়ার পরেও উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী কোটিপতি পিতা নুরু মাতুব্বর (৬০) এখন মাদারীপুর সদর হাসপাতালের ফ্লোরে কাতরাচ্ছেন। এক সময়ের প্রসিদ্ধ তাজ বিড়ি ফ্যাক্টরীর মালিক ও কোটিপতি ব্যবসায়ী নুরু মাতুব্বর ৪ সন্তানকে বিঘার পর বিঘা সম্পত্তি লিখে দিয়ে গত ১৫ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে দু‘বেলা খাবার খেতেন। সেই ব্যক্তি চিকিৎসার অভাবে মুমুর্ষ অবস্থায় সদর হাসপাতালের ফ্লোরে পড়ে আছেন। অথচ, ৪দিনেও খোঁজ নিতে আসেননি কেউ। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা ছাড়া তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না। এদিকে সন্তানদের আইনের আওতায় আনার পাশাপাশি বৃদ্ধ ওই বাবার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন সদর উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত রোববার অজ্ঞাত কোনো এক ব্যক্তি অসুস্থ অবস্থায় নুরু মাতুব্বরকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছেন। সেই থেকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালের ফ্লোরে পড়ে আছেন সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের নুরু মাতুব্বর। প্রাথমিক চিকিৎসা চললেও তার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। নুরু মাতুব্বরের উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানান কর্তৃব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ইমরানুর রহমান।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে যায় মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বন্দর এলাকার ‘তাজ বিড়ি ফ্যাক্টরী। পরে ফ্যাক্টরীর মালিক নুরু মাতুব্বর বাড়ি বিক্রি করে ছেলে আবু সাঈদকে লন্ডন পাঠান পড়াশুনা করাতে। লন্ডন থেকে ফিরে এসে ছেলে বিয়ে করে ঢাকায় ব্যবসা করছেন। পরে নুরু মাতুব্বরের বিঘার পর বিঘা জমি তিন মেয়ে ও এক ছেলেকে লিখে দেয়ার পাশাপাশি তাদের সভ্রান্ত পরিবারে বিয়েও দেন। অথচ, গত ১৫ বছর ধরে বাড়িছাড়া ওই বাবা। মানুষের দ্বারে দ্বারে ঘুরে খাবার সংগ্রহ করলেও আজ চিকিৎসার অভাবে মত্যুশয্যা। অসুস্থ হওয়ার পূর্বে তিনি চরমুগুরিয়া বাজার এলাকায় একটি দোকানে রাতে পাহাদার হিসেবে কাজ করতেন। হাসপাতালের অন্যান্য রোগীরা বৃদ্ধকে খাবার দিচ্ছে ও আদর আপ্যায়ন করছে।
নুরু মাতুব্বরের মেয়ে শামসুর নাহার চৈতী বলেন, “পারিবারিক ঝামেলার কারণে বাবার সাথে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। বাবা তার মতো করে থাকে, আমরা মাকে নিয়ে আমাদের মতো করে থাকি।”
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, “এক বৃদ্ধ কয়েকদিন ধরে সদর হাসপাতালে অসুস্থ্য অবস্থায় পড়ে আছে। তার খোঁজ খবর নিতে কেউ আসে না শুনে আমি সকালে হাসাপাতালে তাকে দেখতে যাই। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে আসি। তার ভরণপোষণ ও খোঁজ না নেয়ায় সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!