1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতুর পাশে শিবচরে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু: মুক্তিযুদ্ধ মন্ত্রী - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

পদ্মা সেতুর পাশে শিবচরে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু: মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৩.৪৩ পিএম
  • ৮৫১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কাঠালাবাড়িতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু। এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে। শনিবার প্রকল্প স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচবি ইসারাত চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মান করা উচিৎ ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশী বিদেশী পর্যটকরা এখানে আসেন। বাংলাদেশের সব এলাকার মানুষ ভবিষ্যত প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারত স্ট্যাচু আছে। আমরা আকর্ষনীয়ভাবে এটা করবো। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।
স্ট্যাচু করার কারন হিসেবে মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু বাঙ্গালী জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশী বিদেশী পর্যটকরা দেখতে আসবে। এরফলে একসাথে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে সাথে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এরফলে একটি আকর্ষনীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধু স্ট্যাচু হলে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসাথে ভীষন একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মাননীয় মন্ত্রী পছন্দ করছে। এজন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!