1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ৬০৯ জন পঠিত
কালকিনিতে ৪ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কালকিনি, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে মোট ৪ জন চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার শেষ দিনে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক আ.লীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক, আমেরিকা প্রবাসী নুরুজ্জামান সরদার ও কয়ারিয়া ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ও সাহেবরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা আ.লীগের সভাপতি চায়না খানম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার ও উপজেলা মহিলা আ.লীগ নেত্রী কাজী নাসরিন।
উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন নিয়ে কালকিনি উপজেলা গঠিত। তবে কালকিনি উপজেলা থেকে মোট ৫টি ইউপি কেটে নিয়ে ডাসার উপজেলা গঠিত হয়েছে। তবে নবগঠিত ডাসার উপজেলার নির্বাচনের তফসিল এখন পর্যন্ত ঘোষনা করা হয়নি। কালকিনি উপজেলায় ভোটার সংখ্যা মোট ১৮৫১০২। পুরুষ ভোটার ৯৬৩২৫, মহিলা ভোটার ৮৮৭৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। তবে আগামী ২১ মে ভোট গ্রহনের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!