1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২.২২ পিএম
  • ৫৭২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে মোঃ নাদিম ফকির (৩২) নামে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি গ্রামে। এ ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ওই মৎস্যচাষী। তিনি একই গ্রামের আব্দুস সালাম ফকিরের ছেলে।

ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী নাদিম ফকির জানান, আমার চাচা জাহাঙ্গীর ফকির (৫০) ঘেরের জমিতে ৪ ভাগের এক ভাগ ৩ বিঘা জায়গা পাবে। কিন্তু তিনি পুরোটাই নিতে চান। এ নিয়ে গত (১৬ এপ্রিল) মঙ্গলবার রাতে আমার বাবা-মায়ের সাথে ঝগড়া হয়েছিল। এসময় তিনি বিভিন্ন হুমকি ধামকিও দেন। তখন আমি ঢাকা ছিলাম। পরে বুধবার (১৭ এপ্রিল) সকালে বাবা ঘেরে গিয়ে সব মাছ মরে ভেসে উঠেছে দেখে আমাকে জানান। কিন্তু কে বা কারা আমার এতো বড় ক্ষতি করেছে তা আমরা দেখিনি। তাই এ বিষয়ে অজ্ঞাতনামা আসামি করে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু মামলা নেয়নি পুলিশ। তাই আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি। আমি আইনের মাধ্যমে এ ঘটনার সুস্থ বিচার দাবি করছি।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ বলেন, থানায় অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনার সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!