1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়– মিছিল - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

মাদারীপুরে বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়– মিছিল

  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯.১০ এএম
  • ৫৮০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে বনিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের ৩০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাওনা টাকা ফেরত পাওয়ার দাবীতে ঝাড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা। শনিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এসময় তুষার ভূঁইয়ার কুশপত্তলিকা দাহ করা হয়।

দুই ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীরা ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো মাদারীপুরের পরিবেশক মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার পন্য বিক্রয় বন্ধ রাখা ও সকল গোডাউন সিলগালা করার দাবী জানায়। এসময় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবী করা হয়।

ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানায়, দীর্ঘদিন ধরে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স লুবনা ট্রেডার্সের সাথে ব্যবসা করে আসছেন। চলতি বছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি পাবে এমন অজুহাতে আগে থেকেই তুষার ভূঁইয়া ক্ষুদ্র ও মাঝারি ৩৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা অগ্রিম নিয়ে নেয়। তবে জুন মাসের মধ্যে ব্যবসায়ীদের ওই টাকার সিগারেট বুঝিয়ে দেয়ার কথা বললেও তিনি তা দেননি। এদিকে সিগারেট না দেয়ায় টাকা ফেরত চাইতে গেলে তুষার ভূঁইয়া ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন এবং তাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেন। যা পরবর্তীতে আদালত সেই মামলা খারিজ করে দেয়। তবে ব্যবসায়ীদের দায়ের করা মামলা চলছে।

পুরান বাজারের মনির স্টোরের স্বত্বাধিকারী মনির হোসেন বলেন, ‘আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে প্রতারণা করছে তুষার ভূইয়া। এরপরে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে। পরে মামলা আদালত খারিজ করে দেয়। তবে আমাদের ব্যবসায়ীদের চারটি মামলা তার বিরুদ্ধে চলছে।’
অভিযোগের বিষয় মনিরুল ইসলাম তুষার ভূইয়ার বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি। তিনি বাড়ীতে নেই বলে পরিবারের লোকজন জানায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!