1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ঢাকার সাভার ও আশুলিয়া মাদক উদ্ধারসহ ৪জন মাদক কারবারী গ্রেফতার; - Madaripur Protidin
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ঢাকার সাভার ও আশুলিয়া মাদক উদ্ধারসহ ৪জন মাদক কারবারী গ্রেফতার;

  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২.৪০ পিএম
  • ৫৮৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকা হতে ৬,০০০ পিস ইয়াবা ও ৪২২ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক কারবারী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৪ এর আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬,০০০ পিস ইয়াবা, ৪২২ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ ৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয় ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ রাজু শেখ (৩০), জেলা- গাইবান্ধা ও মোঃ স্বাধীন মিয়া (৩০), জেলা-গাইবান্ধা এবং মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৯), জেলা-চট্টগ্রাম ও মোছাঃ শরীফা বেগম (৩৮), জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!