1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত-২০ - Madaripur Protidin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত-২০

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬.২৯ পিএম
  • ৬১৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষে মলিনা বেগম (৬৫) নামের এক মারা গেছে। এই ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলো অপরদিক থেকে একটি বালুবাহি ট্রাক আসছিল। পথিমধ্যে সমাদ্দার এলাকায় আসলে ট্রাক ও বাসের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা গেছেন। এছাড়াও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও রাজৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় সাকুরা পরিবহণের সামনের অংশ দুমরে মুচরে গেছে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ রহমান বলেন, বালুবাহি ট্রাক  ও যাত্রীবাহী সাকুরা পরিবহণের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে এক নারী মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হসাপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!