1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে অজ্ঞাত নামা পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার । তিন দিনের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন । নিজের ছেলেই হত্যাকারী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মুকসুদপুরে অজ্ঞাত নামা পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার । তিন দিনের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন । নিজের ছেলেই হত্যাকারী

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৫.৫৮ পিএম
  • ১০৭৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নামা এক পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধারের ঘটনায় ৪১ ঘন্টার মধ্যে অজ্ঞাত লাশের পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটন করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার । ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে অজ্ঞাত ব্যক্তির হত্যাকারী আপন ছেলে হুমাইয়ুন মাতুব্বর (৪০) ।
মঙ্গলবার রাতে গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম-বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বস্তাবন্দী লাশটি মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি কাশিমপুর গ্রামের মৃতঃ চান মিয়ার ছেলে আঃ ছালাম মাতুব্বর (৭৩) এবং এ হত্যার সঙ্গে জড়িত একমাত্র আসামী মৃতের আপন ছেলে মোঃ হুমাইয়ুন মাতুব্বরকে (৪০) গ্রেফতার করে ৬৩ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার স্বেচ্ছায় প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধকরনে সহায়তা করেন।
প্রায় ৩ মাস যাবৎ গ্যাংরিয়া রোগে আক্রান্ত অসুস্থ বাবা আঃ ছালাম ও ছেলে হুমাইয়ুন একই ঘরে বসবাস করতো। বাবার পায়ের পঁচা দুর্গন্ধে সইতে না পেরে হুমাইয়ুন এর স্ত্রী সন্তানসহ শ^শুর বাড়ীতে চলে যায়। বাবার বিভিন্ন ফরমায়েশ শুনতে শুনতে ছেলেও অতিষ্ট হয়ে গত ০৭/০৮/২০২০ তারিখ রাত অনুমান ৩টার সময় ঘরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাথানাশক এলোপ্যাথিক ও হোমিও প্যাথিক ঔষধ অতিরিক্ত সেবন করিয়ে অচেতন করে রাখে। কিছুক্ষনের মধ্যেই তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়লে ছেলে লাশটি গুম করার উদ্দেশ্যে বস্তার ভিতর ভরে তাতে রাস্তা হতে ৪টি ইট নিয়ে ওই বস্তায় ভরে গলা পানিতে নেমে লাশটি ঢুবিয়ে রাখে মর্মে অজ্ঞাত লাশের হত্যাকারী নিজের ছেলে হুমাইয়ুন এভাবেই ঘটনার লোমহর্ষক বর্ননা দেন।

উল্লেখ্য গত বুধবার ২ সেপ্টেন্বর দুপুরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে কুমার নদের পাড়ে কচুরীপানার মধ্যে স্থানীয়রা বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা পুরুষের (৩০-৪০) বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করে । লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। গত ০২/০৯/২০২০ তারিখ ময়না তদন্ত শেষে লাশের কোন দাবিদার না থাকায় বেওয়ারিশ লাশ হিসেবে গোপালগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!