1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
‘গলা নামিয়ে দেওয়া’র হুমকি, শাজাহান খানের ছেলে আসিবুরকে শোকজ - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

‘গলা নামিয়ে দেওয়া’র হুমকি, শাজাহান খানের ছেলে আসিবুরকে শোকজ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ৬১৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
‘নৌকার বাইরে গিয়ে কেউ কোনো কথা বললে তার গলা নামিয়ে দেওয়া হবে’-এমন হুমকি দেওয়ায় আওয়ামীলীগের সভাপতিম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিশে আগামী রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মাদারীপুর জেলায় তিনটি আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের সই করা নোটিশ শুক্রবার আসিবুর রহমান খানের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিচারকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন। আসিবুর রহমান খানের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিও দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।

ভিডিওতে ভোটারদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘নৌকার বাইরে যদি একজনও কোনো রকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলতে চাই, আপনাদের গলা আমরা কীভাবে নামাব, সেটা আমরা ভালো করেই জানি।’ নোটিশ অনুযায়ী, এমন বক্তব্য জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ১১(৫) ও ১২ বিধির পরিপন্থী।

নির্বাচনের আগে এমন বক্তব্য নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। বক্তব্য দিয়ে তিনি (আসিবুর রহমান খান) কী বোঝাতে চেয়েছেন বা এমন বক্তব্য কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে না, সে বিষয়ে সশরীরে হাজির হয়ে রোববার বেলা ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ সম্পর্কে সহকারী রিটার্নিং ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান বলেন, ‘ওই ব্যক্তি (আসিবুর রহমান খান) মাদারীপুর-৩ আসনে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ভিডিও চিত্রের সিডিসহ তথ্য প্রমাণ পাঠানো হয়েছে। কমিটি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, গত সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুরের টেকেরহাটে নির্বাচনী প্রচারে যান শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য। এলাকাটি মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর একাংশ) আসনের মধ্যে পড়েছে। ওই আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের পক্ষে নৌকায় ভোট চাইতে গিয়ে আসিবুর রহমান খান ওই বক্তব্য দেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!