1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ক্ষমতায় যাবার জন্য বিএনপি প্রসব যন্ত্রনায় ভুগছে: শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ক্ষমতায় যাবার জন্য বিএনপি প্রসব যন্ত্রনায় ভুগছে: শাজাহান খান

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৪.২১ পিএম
  • ৪৯৮ জন পঠিত

টেকেরহাট সংবাদদাতা।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান বলেছেন, ক্ষমতায় যাবার জন্য বিএনপি প্রসব যন্ত্রনায় ভুগছে। যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় যেতে চায়। কাগজের বাঘের মতো হুংকার দিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনে জনগনের কোন সম্পৃকতা নেই। স্বাভাবিক গাড়ি চলছে, অথচ বিএনপির দাবি, অবরোধ চলছেই। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রেন্ডিতলা এলাকায় নির্বাচনী প্রচারনা শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

এ সময় মাদারীপুর-২ আসনের সাতবারের সংসদ সদস্য শাজাহান খান আরো বলেন, যানবাহন বন্ধ করার জন্য বিএনপি নাশকতা করছে। গাড়ি পোড়াচ্ছে, রেলে আগুন দিচ্ছে। মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এজন্য জনগন বিএনপিকে ভয় পায়। সারাবিশ^ জানে, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কাছে গণতন্ত্র আশা করা যায় না, এমনকি গণতান্ত্রিক আন্দোলনও আশা করা যায় না। এই সন্ত্রাসী আন্দোলকে প্রতিহত করবো জনগনকে সাথে নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও যদি বিএনপি নাশকতা অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশে সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবার বিএনপির বিরুদ্ধে লড়াইয়ে উর্ত্তীণ হবো।

শাজাহান খান বলেন, বিএনপি জনগনকে বলছে, নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করবেন না। বিএনপি আরো বলেছে, বিদ্যুৎ বিল, পানির বিল ও ট্যাক্স দিবেন না। এতে ক্ষতি হবে জনগনের, কারণ এগুলো রাষ্ট্রীয় বিল। এগুলো না দিলে এমনিতেই সব সংযোগ বিচ্ছিন্ন করে দিবে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, মাদারীপুর বনিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ছোট ভুইয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!