1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনা থেকে ম্যাগনেট পিলারসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বরগুনা থেকে ম্যাগনেট পিলারসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার।

  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৫ এএম
  • ৯২৯ জন পঠিত

বরগুনা থেকে ম্যাগনেট পিলারসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার।

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে সেপ্টেম্বর বরগুনা জেলার আমতলী থানাধীন আড়পাংগাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফরিদ উদ্দিন (৫০), নামের ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে একটি পিলার, দুইটি চুম্বক চাকতি এবং চুম্বক টেষ্ট কিট জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ ফরিদ উদ্দিন, পিতা-মৃত সামছু মোল্লা এর বাড়ি বরগুনা জেলার, আমতলী থানাধীন আড়পাংগাশিয়া গ্রামে। আসামী মোঃ ফরিদ উদ্দিন আমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট পিলার ও পিলারের মধ্যের চুম্বক চাকতি দিয়ে প্রতারণা করে আসছিল। কথিত এই পিলারে অবস্থিত চুম্বক চাকতি অতি উচ্চ আকৃষ্ট করতে পারে এবং একেকটি চুম্বকের মূল্য কোটি টাকার উপরে বলে প্রচলিত আছে। তারা ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে এবং স্যাম্পল হিসেবে চুম্বকের চাকতি দেখায়। এই চাকতির গায়ে খোদাই করে লেখা থাকেফাষ্ ইন্ডিয়া কোম্পানী(ইংরেজিতে লেখা *১৮১৮*) এবং মাঝ লেখা থাকে ডেঞ্জার। চুম্বকটি যে আসল তা প্রমান করতে যে টেষ্ট কিট হিসেবে ব্যবহার করে শুকনো ধান যা একটি কাচের টিউবের মধ্যে সংরক্ষিত থাকে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চাকতিগুলো তারা নিজেরাই তৈরী করে এবং যে ধানগুলো দিয়ে টেষ্ট করা সেগুলোর ভিতরে পূর্বে থেকেই সুক্ষভাবে লোহা জাতীয় পদার্থ ঢুকানো থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই চুম্বকের প্রতরণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল মোঃ ফরিদ উদ্দিনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে এবং তার নামে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মালা হয়েছে। আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!