1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুবৃর্ত্তদের হামলায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদকসহ ৩ আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দুবৃর্ত্তদের হামলায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদকসহ ৩ আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.৫৬ পিএম
  • ৬৫০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।

গোপালগঞ্জের মুকসুদপুর দুবৃর্ত্তদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঘদী ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল (৫৫), তার ড্রাইভারসহ ৩ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী নামক স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঘদী ইউনিয়নবাসি । রাঘদী ১নং ওয়ার্ডবাসির উদ্যোগে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের শত শত মানুষ অংশগ্রহন করেন ।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে দোষীদের গ্রেফতারের দাবী রেখে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেন্টু হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক কে,এম, জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আব্বাস শেখ, ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক বেপারী, সাধারন সম্পাদক শাহিন, মেম্বর ও যুবলীগ নেতা সাদ্দাম শেখ প্রমুখ ।

উল্লেখ্য মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর আড়াই টার দিকে মুকসুদপুর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষ করে দাপ্তরিক কাজের জন্য উপজেলা পরিষদে যাওয়ার সময় ৫-৬ জনের একটি দুবৃর্ত্ত দল দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে পেছন দিক থেকে আক্রমণ করে। এতে আওয়ামী লীগ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের বাম হাত ও বা পায়ে ১৫ টির অধিক হাতুড়ির আঘাতের চিহ্ন হয়েছে। এসময় ব্যক্তিগত মাইক্রোবাস ড্রাইভার আয়নাল শেখ (৩৮) এবং সহযোগী এনামুল খান (২৫) ও আহত হয়।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাঘদী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল উপজেলার রাঘদী ইউনিয়নের দাশের কান্দি গ্রামের গোলাম সারোয়ার রতন মিয়ার ছেলে। অপর ২ আহতরা হলো চরপ্রসন্নদী গ্রামের ফজর আলী শেখের ছেলে আয়নাল শেখ একই গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে এনামুল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!