1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে  তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা, র‍্যাব-৮ এর হাতে আটক একজন। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পটুয়াখালীতে  তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা, র‍্যাব-৮ এর হাতে আটক একজন।

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৮.০০ পিএম
  • ১০৯৮ জন পঠিত

র‌্যাব-৮ সুত্র জানায়,  সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক  মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ১২জুলাই পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি বন্যপ্রাণী ‘‘তক্ষক’’ উদ্ধার করা হয়। এ সময় তক্ষক পাচারের অভিযোগে মোঃ রাসেল (৪০), পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-তুলাতুলি, ১০নং বালিয়াতলি ইউনিয়ন, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে আটক করা হয়। উল্লেখ্য,গুজব প্রচলিত আছে ক্যান্সারের ঔষধ তৈরীতে তক্ষক ব্যবহার হয়; তক্ষক ঘরে রাখলে সহসাই ধনী হওয়া যায়; মাথার ম্যাগনেটের দাম কোটি টাকা; প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা;এমন গুজবের ওপর ভর করে দেশজুড়ে সংঘবদ্ধ চক্র নির্বিচারে তক্ষক ধরছে। এমন গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে তক্ষক নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে। এরপর প্রতারণার মাধ্যমে তাদের হাতে কথিত ‘মহামূল্যবান’ তক্ষক বা এর কঙ্কাল গছিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি ১০-১২ ইঞ্চি তক্ষকের দাম ধরা হচ্ছে ৫০ লক্ষ টাকা।এই চক্রের ফাদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই।  আটককৃত ‘তক্ষক’’ পাচারকারী মোঃ রাসেল (৪০) সংঘবদ্ধ ‘তক্ষক’’ পাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে আসছে। আসামীকে উদ্ধারকৃত তক্ষকসহ পটুয়াখালীর গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে গলাচিপা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি ধারা তৎসহ বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর (খ) ধারায় একটি মামলা ধায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!