1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.১৯ পিএম
  • ৫৬১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া আদর্শ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবির মৃধাকে পিটিয়ে গুরুতর আহক করার অভিযোগ উঠেছে। এঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এঘটনায় ডাসার থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে বেত দিয়ে পিটিয়ে আহত করে ওই শিক্ষক।

ভূক্তভোগি পরিবার ও পুলিশ জানান, রবিবার বেলা ১১টার দিকে মাদ্রাসায় ছোট দুই শিক্ষার্থী ঝগড়া বিবাদ করলে শিক্ষার্থী আবির মৃধা তাঁদেরকে ঝগড়া করতে নিষেধ করেন। এসময় তাদেরকে থামাতে না পেরে এক পর্যায়ে মাদ্রাসার দো’তলায় চলে যান আবির। কিছু সময় পর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুক্তারুজ্জামান উপস্থিত হয়ে শিক্ষার্থী আবির মৃধাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেত দিয়ে পিটিয়ে আহত গুরুতর আহত করেন। এক পর্যায়ে আবির জ্ঞান হারিয়ে ফেললে ওই শিক্ষক নিজ রুমে চলে যান। পরে কৌশলে আবির বিকেলে তার বাড়ীতে চলে আসে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবির চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় আহতের বাবা জামাল মৃধাসহ বেশ কয়েকজন মাদ্রাসায় গেলে তাদেরকেও মারধর করেন। পরে ডাসার থানায় একটি অভিযোগ করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেন পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। এঘটনার বিচার দাবী করেছেন আহতের পরিবার।

এব্যাপারে আহত ছাত্রের পিতা জামাল মৃধা বলেন, ‘আমার ছেলেকে অমানবিকভাবে পিটিয়ে শরীরের একাধিক স্থানে কেটে ফেলছে। এটা কোন শিক্ষক করতে পারে না। যে করেছে, সে মানুষ নামে অমানুষ। এতোটুকু বাচ্চাকে যেভাবে পিটিয়েছে, তা সভ্য সমাজে কেউ করে না। তার কঠোর বিচার দাবী করছি।’

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম বলেন, ‘এবিষয়ে আহত শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আরো যারা এঘটনার সাথে জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!