1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে রেষ্টুরেন্টে ধর্ষনের ফলে নাবালিকা অন্তঃসত্তা, গ্রেফতার-১ রেষ্টুরেন্ট সিলগালা, মূল অভিযুক্ত পলাতক - Madaripur Protidin
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকেরহাটে রেষ্টুরেন্টে ধর্ষনের ফলে নাবালিকা অন্তঃসত্তা, গ্রেফতার-১ রেষ্টুরেন্ট সিলগালা, মূল অভিযুক্ত পলাতক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৪৯ পিএম
  • ৫৯১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে আলোচিত ভূতের আড্ডা রেষ্টুরেন্টে ৯ম শ্রেণি পড়–য়া এক নাবালিকাকে ধর্ষনের ঘটনা ঘটে। এ ধর্ষনের ফলে নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ে। ১১ ফেব্রুয়ারি নাবালিকা মাদারীপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অভিযোগ দায়ের করতে গেলে বিজ্ঞ বিচারক জাকির হোসেন রাজৈর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে মামলা রুজু করে উপজেলার টেকেরহাট বন্দরের ভূতের আড্ডা রেষ্টুরেন্ট সিলগালা করার এবং তদন্ত ওসিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ মোতাবেক ১২ ফেব্রুয়ারি সোমবার রেষ্টুরেন্ট সিলগালা করে ২ নং অভিযুক্ত হোটেল মালিক রাকিব হাওলাদারকে (২৩) গ্রেফতার করেছে তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ। রাকিব হাওলাদার উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। সোমবার নাবালিকার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলার বিবরন সুত্রে জানা যায়, মূল অভিযুক্ত ও মামলার ১ নং আসামী এই নাবালিকাকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। নাবালিকা রাজী না হওয়ায় স্কুল থেকে একা বাড়ী ফেরার পথে ভূতের আড্ডা রেষ্টুরেন্টে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এ কাজে সহযোগিতা করে হোটেল মালিক ও মামলার ২নং আসামী রাকিব হাওলাদার। এ ধর্ষনের ফলে নাবালিকা অন্তঃসত্তা হয়ে পরে। বার বার বিয়ের জন্য চাপ দিলেও মুল অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরই পরিপ্রেক্ষিতে নাবালিকা ১১ ফেব্রুয়ারী মাদারীপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অভিযোগ দায়ের করতে গেলে বিজ্ঞ বিচারক জাকির হোসেন বিস্তারিত শুনে রাজৈর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে মামলা রুজু করে উপজেলার টেকেরহাট বন্দরের ভূতের আড্ডা রেষ্টুরেন্ট সিলগালা করার এবং তদন্ত ওসিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক পুলিশ সোমবার ২ জনকে আসামী করে মামলা রেকর্ড ও রেষ্টুরেন্টটি সিলগালা করে দেয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২ নং আসামী হোটেল মালিক রাকিব হাওলাদারকে গ্রেফতার করেছে।

মামলার বাদী ও ভূক্তভোী নাবালিকা জানায়, বিয়ের প্রলোভন দিয়ে সে আমার ইচ্ছার বিরুদ্ধে এসব করেছে। এখন বিয়ে না হলে আত্মহত্যা করা ছাড়া আমার কোন উপায় থাকবে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজৈর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ জানান, আদালতের নির্দেশ মোতাবেক মামলা রুজু করে রেষ্টুরেন্টটি সিলগালা করা হয়েছে। এছাড়াও ধর্ষনে সহযোগিতা করায় রেষ্টুরেন্ট মালিক রাকিব হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ভুতের আড্ডা হোটেলটি রাজৈর ও টেকেরহাট বন্দর এলাকায় একটি মিনি পতিতালয় হিসেবে বিশেষভাবে পরিচিতি পেয়েছে। এরকম আরো দুটি রেষ্টুরেন্ট রয়েছে।।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!