1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর-লুটপাট, বৃদ্ধা আহত, আদালতে মামলা - Madaripur Protidin
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর-লুটপাট, বৃদ্ধা আহত, আদালতে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৮ পিএম
  • ৭৩৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে দলাদলি নিয়ে বিরোধের জের ধরে বিদ্যুৎতের তাড়কে কেন্দ্র করে সৌদি প্রবাসী মামুন শেখ(৩২) এর বসতবাড়িতে ও একটি মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। প্রতিপক্ষ গিয়াস মোল্লা (দাদন) পক্ষের লোকজনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় প্রবাসী মামুনের বৃদ্ধা মা আহত হয়। এ ঘটনায় বুধবার দুপুরে মাদারীপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ প্রবাসীর পিতা আব্দুল মান্নান শেখ(৫৭)।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে দলাদলি নিয়ে সিরাজুল হক মাতুব্বর ও গিয়াস মোল্লা উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গিয়াস পক্ষের সাইদুর রহমান মানিসহ কয়েকজন মিলে সিরাজুল হক পক্ষের বাদশা শেখ, কাওসার শেখ, ইনু শেখ, বাদল শেখ, মাজেদ শেখ, লালমিয়া শেখ, সাহিন শেখ, জামাল শেখ ও কামাল শেখের বাড়ির বিদ্যুৎ সংযোগের তাড় কেটে দেয়। পরে এ বিষয়ে পল্লীবিদ্যুৎ অফিস ও থানায় অভিযোগ দিলে সাইদুর গংরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সিরাজুল পক্ষের সৌদি প্রবাসী মামুনের বসত বাড়িতে ও কাওসার শেখের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় প্রবাসীর বৃদ্ধা মা বাধা দিতে গেলে তাকে মারধর করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এসময় হামলাকারীরা কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রবাসী মামুনের পিতা আব্দুল মান্নান শেখ বাদি হয়ে বুধবার মাদারীপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী প্রবাসী মামুন শেখ জানান, আমি সৌদি থেকে এসে ৪ দিন আগে বিয়ে করেছি। আমার বড় ভাইও সৌদি প্রবাসী। আমরা সবাই অসুস্থ নানাকে দেখতে নানা বাড়ি পাইকপাড়া গিয়েছিলাম, মা একা বাড়িতে ছিল। এই সুযোগে প্রতিপক্ষরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং মাকে মারধর করে ঘরে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমার বাবা বাদি হয়ে মাদারীপুর আদালতে একটি মামলা করেছেন। আমি এ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, তিনি (এএসআই মোঃ আবুল হোসেন) ঘটনাস্থলে একা ছিলেন আর হামলাকারীরা ২০-২৫ জন ছিল। তাই সে একা কিছু করতে পারেনি। পরে ওসিকে ফোন দিলে ফোর্স যাওয়ার পর পরিস্থিতি শান্ত করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!