1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ট্রাকে সরস্বতীর মূর্তি নিয়ে শহর প্রদক্ষিন, হাজারো মানুষের উল্লাস - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ট্রাকে সরস্বতীর মূর্তি নিয়ে শহর প্রদক্ষিন, হাজারো মানুষের উল্লাস

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.২৬ পিএম
  • ৫৫৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
আধুনিক শব্দযন্ত্র ও বিজয় মিছিলে নেচেগেয়ে মাদারীপুরে শেষ হলো সরস্বতী পুজার তিনদিনের আয়োজন। উৎসব দেখতে সড়কের দুইপাশে ভীড় করেন হাজার হাজার মানুষ। হিন্দু ধর্মাবলম্বীদের ইতিহাস ও ঐহিত্যকে ঘিরে এবারের আয়োজন ছিল বেশবড়। দুই কোটি টাকা ব্যয়ে এমন আয়োজনের অনুষ্ঠানে দর্শনার্থীদের নিরাপত্তা তৎপর প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, পাড়ামহল্লা থেকে শুরু করে অলিগলি। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যার দেবি সরস্বতীর মূর্তি ও আধুনিক শব্দযন্ত্র নিয়ে ভক্তবৃন্দের উল্লাস। নেচেগেয়ে আনন্দে বিভোর দর্শনার্থীরা। শুক্রবার মধ্যরাত পর্যন্ত এমন দৃশ্য দেখতে সড়কের দুইপাশে ভীড় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের। হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ উপভোগ করেন জেলায় ব্যয়বহুল ও জমজমাটপূর্ণ এই অনুষ্ঠান।

জেলা পুজা উদযাপন পরিষদ সূত্র জানায়, বুধবার শুরু হয় সরস্বতী পূজা। তিনদিনের অনুষ্ঠান শেষে পূজার প্রতিমাগুলো প্রথমে ট্রাক-পিকআপে করে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। বিজয় মিছিল বা শোভাযাত্রা শেষে পৌরসভার মাঠে গিয়ে সবাই একত্রিত হয়। পরে অংশ নেয়া প্রতিযোগিদের পুরস্কার দেয়া হয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। দেশের বিভিন্ন স্থানে সরস্বতি পূজার আয়োজন একদিন হলেও মাদারীপুরে তিনদিন চলে এই উৎসব। ব্যাপক আনন্দ উল্লাসে মেতে ওঠেন হিন্দুধর্মাবলম্বীরা।

মাদারীপুরে এভাবেই সরস্বতী পুজা হয়ে আসছে যুগের পর যুগ থেকে। মন্ডপগুলোতে আলোকসজ্জা ও শব্দযন্ত্রের পেছনে প্রায় দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছে পুজা উদযাপন কমিটি। বিদ্যার দেবি সরস্বতী পূজাকে ঘিরে মাদারীপুরে প্রতিবছরই বাড়ছে নানা আয়োজন। শুধুমাত্র মাদারীপুর পৌর এলাকার ৬৫টি পূজা মন্ডপে ছিল তিনদিনে এই উৎসব। যা শেষ হয় বিজয় মিছিলের মাধ্যমে। উৎসব শান্তিপূর্ণ করতে শহরের মোড়ে মোড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী সদস্য। নির্দেশনা দেয়া হয় জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকেও।

ফরিদপুরের কানাইপুর থেকে আসা কলেজপড়–য়া দর্শনার্থী রমা বিশ^াস বলেন, প্রতিবছর বাবা-মায়ের কাছে এই পুজার গল্প শুনতাম। এবার নিজচোখে দেখে খুবই ভাল লাগছে। সত্যিই অভাব করার মতো ছিল এই আয়োজন।
শরিয়তপুরের গোসাইরহাট থেকে আসা দর্শনার্থী প্রশান্ত দেবনাথ বলেন, পরিবারের সবাইকে নিয়ে মধ্যরাত পর্যন্ত এই অনুষ্ঠান দেখে খুবই আনন্দ হয়েছি। প্রতিবছরই আসতে চাই অনুষ্ঠান দেখতে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ সড়কে ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা। দর্শনার্থী ও পুজা অংশ নেয়া ভক্তবৃন্দের নিরাপত্তা দিতে প্রস্তুত ছিল প্রশাসন।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, একসাথে হাজার হাজার মানুষ উপভোগ করেন এই অনুষ্ঠান। তাদের নিরাপত্তা পুলিশ ব্যাপক প্রস্তুতি নেয়। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ থাকায় শান্তিপূর্ণভাবে এই উৎসব শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!