1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে টাকা নিয়ে পুলিশে ভুয়া চাকুরী প্রদানকারী দুই প্রতারক গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে টাকা নিয়ে পুলিশে ভুয়া চাকুরী প্রদানকারী দুই প্রতারক গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৩৯ পিএম
  • ৫৬৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে চাকুরী দেয়ার কথা বলে টাকা আদায় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার হলো, মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মৃত চান মিয়া মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর (৫২) ও একই উপজেলার ধুয়াসার এলাকার আবুল বাশার মাতুব্বরের ছেলে সজল মাতুব্বর (২৫)।

শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারিরিক মাপ ও কাগজপত্র যাচাইবাছয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগে ৯ লাখ টাকার বিনিময়ে চাকরি দেয়ার কথা বলে বেশ কয়েকজন চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে অগ্রিম কিছু টাকা নেন প্রতারক লিটন মাতুব্বর।

বিষয়টি জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারিতে ধরা পড়লে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে শহরের বঙ্গবন্ধু ‘ল’ কলেজের সামনে থেকে লিটন মাতুব্বরকে গ্রেফফার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ডাসার উপজেলার ধুলগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের আরেক সদস্য সজল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে দুইজনের নামে সদর মডেল থানায় মামলা করে। শনিবার দুপুরে দুইজনকে আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন ফ্রি ১২০ টাকা। এর বাইরে চাকুরী প্রত্যাশীদেও এক টাকাও বাড়তি দরকার হয় না। কিন্তু ওই দুই প্রতারক ৯ লাখ টাকার বিনিময়ে চাকুরী দেয়ার কথা বলে প্রতারণা করার চেষ্টা করছিল। গ্রেফতারের পর ওই দুই প্রতারক তাদের অপরাধ স্বীকার করেছেন। এই প্রতারক চক্রের আরও কিছু সদস্য এ ধরণের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!