1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগেরে দুই গ্রুপের মধ্যে হট্রগোল । হাতাহাতি ও ধাক্কাধাক্কি । - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগেরে দুই গ্রুপের মধ্যে হট্রগোল । হাতাহাতি ও ধাক্কাধাক্কি ।

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.১৯ পিএম
  • ৫৫১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হট্রগোল হয়। এসময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে । মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটের পরে উপজেলা চত্তরের কেন্দ্রীয় মহীদ মিনারে এ ঘটনা ঘটে ।

জানাযায়, জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার সঙ্গীদের নিয়ে শহীদ মিনারের বেদীতে ফুল দিতে উঠে । একই সময় শাজাহান খান এমপির অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামও তার সঙ্গীদের নিয়ে ফুল দিতে শহীদ মিনারের বেদীতে ওঠে । এসময় জাহিদ হাসান মুকিমের সাথে রবিউল মোল্লার বাকবিতন্ডা হয় । এক পর্যায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয় । এসময় উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

শাজাহান খান এমপি অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা জানান, আমরা আগে শহীদ মিনারে ফুল দিতে উঠলে জাহিদ হাসান মুকিম ও তার সঙ্গীরা বাঁধা সৃষ্টি করলে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয় ।
জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, শাজাহান খান এমপির অনুসারীর কিছু লোকজন আমাদের ফুল দিতে বাঁধা সৃষ্টি করে । এসময় তাদের সাথে ধাক্কাধাক্কি হয় ।

রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!