1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিষমুক্ত ধান উৎপাদনে মাদারীপুরে সপ্তাহব্যাপী পার্চিং উৎসব শুরু - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বিষমুক্ত ধান উৎপাদনে মাদারীপুরে সপ্তাহব্যাপী পার্চিং উৎসব শুরু

  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ৬৩২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
সমন্বিত বালাই দমন ব্যবস্থার একটি অংশ হলো পার্চিং পদ্ধতি। মাদারীপুরে বিষমুক্ত ধান উপৎপাদনে আবাদি জমিতে ক্ষতিকারক পোকা দমনে কীটনাশকের পরিবর্তে পার্চিং পদ্ধতি ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে। জেলা ও উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে কৃষকরা এ পদ্ধতি ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। বুধবার দুপুরে একযোগে মাদারীপুর জেলা ও উপজেলায় পার্চিং উৎসব শুরু হয়েছে। চলবে আগামী এক সপ্তাহ।

কৃষি অফিস বলছে, রোপা ধান ক্ষেতের ভিতরে পাখি বসার জন্য বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে দেন কৃষকরা। সেই ডালে উড়ে এসে বসে বিভিন্ন প্রজাতির পাখি। পাখিরা ধারের উপরে মাজড়া পোকা, পাতা মোড়ানো পোকা, নলী মাছি, গল মাছি, চুঙ্গী পোকা যা ফসলের জন্য খুব ক্ষতিকারক, তা ডালে বসে জমির এসব পোকা খায়। এতে পোকামাকড়ের জন্য বালাইনাশকের প্রয়োজন হয় না। কৃষকের অর্থনৈতিক সাশ্রয় হয়। এদিকে ঝুঁকছেন চাষিরা। জেলার প্রতিটি উপজেলায় এই পাচিং উৎসব করা হচ্ছে। এসময় মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আব্দুল মতিন বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্ত রানী সরকার, সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংগ্রহ সংরক্ষণ কর্মকর্তা, হেমায়েতন হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আল-আমীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!