1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপু‌রে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপু‌রে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৪.৫২ পিএম
  • ৬০০ জন পঠিত
মাদার‌ীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসার উপজেলায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করছে পুলিশ। এসময় নগদ অর্থ ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার স্থান পুড়িয়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭মার্চ) রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ফাঁকা জায়গায় জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কৃষ্ণ দত্তের ছেলে নির্মল সরদার (৪৫), উষা মন্ডলের ছেলে পবিত্র মন্ডল (৩০), মৃত বিজয় বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (৩৫), মস্তফা খানের ছেলে মো. জোবায়ের খান ও মানিক মাতুব্বরের ছেলে হাবুল মাতুব্বর (৪০)।
জানা গেছে, আটককৃতদের মধ্যে হাবুল মাতুব্বর দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল।
ডাসার থানার অফিসার ইনচার্জ এস.এম শফিকুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে শুক্রবার থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!