1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে জামাই নিখোঁজ - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে জামাই নিখোঁজ

  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৩.৩৬ পিএম
  • ৫৮০ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
শ্বশুর বাড়ি বেড়াতে এসে মাদারীপুরের কালকিনিতে মোঃ সাগর মৃধা (২২) নামে এক নতুন জামাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ হওয়া যুবক সাগর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার ওবায়দুর মৃধার ছেলে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে অনেক খোজাখুজি করেও তার কোন হৃদিস পাননি। তার আজ শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, সাগর মৃধা শুক্রবার দুপুরে তার শ্বশুর জুয়েল রারীর বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর এলাকার নুতন টরকী এলাকায় বেড়াতে আসেন। আজ শনিবার ৩ টার দিকে সাগর মৃধা তার শ্বশুর বাড়ির পাশে পালরদ্দী নদীতে গোসল করতে যান। তিনি নদীতে নেমে একটি কলাগাছ নিয়ে একা সাঁতার কাটতে যান।
এসময় কলা গাছ তার হাত থেকে ফসকে গেলে সাগর গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু তারা নদীতে অনেক খোজাখুজি করেও সাগরের কোন সন্ধান পাননি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্নু ফকির বলেন, সাগর মৃধা সাঁতার না জেনে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। তার কোন সন্ধান মেলেনি। উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জানান, আমরা কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিস টিম মিলে চেষ্টা করেও সাগরের সন্ধান পাইনি।
তবে চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!