1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর মিরপুর ও পল্লবী থেকে কিশোর গ্যাং “রিংকু গ্রুপ" ও “অনিক গ্রুপ’’ ১৪ জনকে ’কে ধারালো অস্ত্র, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজধানীর মিরপুর ও পল্লবী থেকে কিশোর গ্যাং “রিংকু গ্রুপ” ও “অনিক গ্রুপ’’ ১৪ জনকে ’কে ধারালো অস্ত্র, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০.২৫ এএম
  • ৭১০ জন পঠিত

অফিস রিপোটঃ রাজধানীর মিরপুর মডেল ও পল্লবী থানাধীন এলাকা হতে আলোচিত কিশোর গ্যাং “রিংকু গ্রুপ” ও “অনিক গ্রুপ’’ এর লিডার রিংকু @ আরএম রিংকু এবং হাসিবুল হাসান অনিকসহ ১৪ জনকে ’কে ধারালো চাপাতি, ছুরি, ক্ষুর, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। এছাড়াও খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, নারীদের ইভটিজিংসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানাধীন এলাকা হতে “রিংকু” গ্যাং এর ৮ জন সদস্য’কে চাকু, ক্ষুর, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো রিংকু @ আরএম রিংকু (৩০), মিরপুর, ঢাকা, তানভীর মাহমুদ সাজ্জাদ (২৮), মিরপুর, ঢাকা, মোঃ ছাব্বির হোসেন (২৯), জেলা- শরীয়তপুর, মোঃ রাজিব হোসেন (২৮), জেলা- মুন্সীগঞ্জ, মোঃ ইমাম (১৮), মিরপুর, জেলা-বরগুনা, মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ (২৭), জেলা-রংপুর, মোঃ সাগর (২১), জেলা-ঢাকা, মোঃ হৃতয় হোসেন (১৮), মিরপুর, ঢাকা।

এছাড়াও গত ১৮ মার্চ রাতে রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকা হতে আলোচিত কিশোর গ্যাং ‘‘অনিক গ্রুপ’’ এর ৬ জন সদস্য’কে ধারালো চাপাতি ও ছুরি সহ গ্রেফতার করতে সক্ষম হয়ঃ তারা হলো মোঃ হাসিবুল হাসান অনিক (২৬), পল্লবী, ঢাকা, মোঃ শহিদুল ইসলাম (২৯), পল্লবী, ঢাকা, মোঃ জামাল শিকদার@রবিন (৩২), জেলা-বরগুনা, মোঃ বেলাল হোসেন (২৭), পল্লবী, ঢাকা, আবু কালাম (৩২), জেলা-মুন্সীগঞ্জ, মোঃ সুমন (২০), জেলা-চাঁদপুর।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মিরপুর এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে তন্মধ্যে কিশোর গ্যাং “রিংকু @ আরএম রিংকু’’ লিডারসহ ২০/৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাং এর সদস্যরা মিরপুর-২ এর আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। “রিংকু” গ্রুপের লিডার রিংকু @ আরএম রিংকু এর বিরুদ্ধে মিরপুর, ফরিদপুর নগরকান্দা থানায় মাদক, দস্যুতা, চুরি, মারামারি এবং খুনের চেষ্টা সংক্রান্ত ০৪ টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তন্মধ্যে কিশোর গ্যাং ‘‘অনিক গ্রুপ’’ এর লিডারসহ ২০/৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাং এর সদস্যরা পল্লবী থানাধীন বাউনিয়াবাদসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। ‘‘অনিক গ্রুপ’’ এর লিডার মোঃ হাসিবুল হাসান অনিক এর বিরুদ্ধে পল্লবী থানায় ০৪ টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ‘‘অনিক গ্রুপ’’ ও “রিংকু গ্রুপ” এর লিডার মোঃ হাসিবুল হাসান অনিক ও রিংকু @ আরএম রিংকু তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সাধারণ লোকজনকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। তাছাড়াও ফুটপাতের দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার জানালে তাদেরকেও মারধর করে।

গ্রেফতারকৃত কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ কিশোর গ্যাং এর বিরুদ্ধের‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!