1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪.০৮ পিএম
  • ৫৩৫ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর একটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন তুফান (৩৪), এবং শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নুরুদ্দিন হাওলাদারের ছেলে মো. মহিত হাওলাদার (৪০)।
সোমবার (২৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম  সালাউদ্দিন আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুরের কাঠেরপুর এলাকা একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ঘটনাস্থান থেকে তোফাজ্জেল হোসেন তুফান ও মহিত হাওলাদারকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ঢাকা মেট্রো হ-৬৫-৩০৫৮ নাম্বারে একটি চোরাই বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানায়, আটককৃত আসামিরা চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আটকৃত দুই জনের নামে মামলা প্রক্রিয়ার চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!