1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৪০ জন - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৪০ জন

  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২.১৬ পিএম
  • ৬৬১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
শিশু-কিশোর, কিশোরী ছাড়াও যুবক, বৃদ্ধসহ নানা বয়সের মানুষকে নামাজের প্রতি উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মাদারীপুরের ব্যবসায়ী মাহমুদুল হাসান। সেই ঘোষণা অনুযায়ী টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় ও রোজা পালন এবং কোরআন তেলওয়াত করে পুরস্কার জিতে নিয়েছেন একটি মসজিদের ইমামসহ ৪০ জন কিশোর, কিশোরী, যুবক ও বৃদ্ধ। আর এ সকল পুরস্কার পেয়ে এলাকার ভিতরে নামাজ নামাজের প্রতি উৎসাহিত হয়েছেন অনেক যুবক যুবতীরা কিশোর কিশোরী ও বৃদ্ধরা।
কাল‌কি‌নি উপজেলা আলিনগর ইউনিয়নের চর হোগলপাতিয়া এলাকার বাইতুন নূর জামে মসজিদে র‌বিবার আছর নামাজ শেষে তাদের মাঝে এই পুরুস্কার তুলে দেন।
ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান, রমজান শুরু হওয়ার আগে ব্যবসায়ী মাহমুদুল হাসান ঘোষণা দিয়েছিলেন, সব বয়সের মানুষ যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিয়মিত রোজা ও কোরআন শরীফ খতম করেন, তাহলে তাদেরকে একটি করে কাচের ডিনার সেট ও কাচের প্লেট, কাচের মগসহ বিভিন্ন সরঞ্জাম পুরস্কার দেওয়া হবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ ৪০ দিন জামাতের সঙ্গে আদায় ও রোজা পালন করেছেন তাদের জন্য ছিল কাচের ডিনার সেট এবং যারা এর কম ওয়াক্ত নামাজ পড়বেন তাদের কাচের প্লেট ও মগ দেওয়া হয়েছে।এতে উৎসাহিত হয়ে এলাকার অনেকই নিয়মিত নামাজ আদায় শুরু করেন। টানা ৪০ দিন পর শুক্রবার নিয়মিত জামাতে নামাজ আদায় করেছেন এমন ৪০ জনের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার পান বাইতুন নূর জামে মসজিদের ইমাম সাহেব মেহেদী হাসান। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মসজিদের সভাপতিসহ অন্যান্য ব্যক্তিবর্গরাও।
পুরস্কার বিজয়ী নাফিজা আক্তার বলেন, এরকম আয়োজন আমাদেরকে আরও উৎসাহিত করেছে। যাতে আমরা ঠিকমতো নামাজ পড়তে পাড়ি। আমার কাছে অনেক ভালো লেগেছে।
আরেক পুরস্কার বিজয়ী হাফিজা আক্তার বলেন, আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত  রোজা এবং নামাজ বাড়িতে ঠিকমতো আদায় করেছি এই পুরস্কার পেয়ে  এতে আমি অনেক খুশি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!