1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
তিউনিসিয়া থেকে আড়াই মাস পর দেশে এসেছে ৮ বাংলাদেশির লাশ। রাজৈর ও মুকসুদপুরের গ্রামের বাড়ীতে লাশ দাফনের প্রস্তুতি - Madaripur Protidin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

তিউনিসিয়া থেকে আড়াই মাস পর দেশে এসেছে ৮ বাংলাদেশির লাশ। রাজৈর ও মুকসুদপুরের গ্রামের বাড়ীতে লাশ দাফনের প্রস্তুতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৬.৪৮ পিএম
  • ৭২৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
তিউনিসিয়া থেকে আড়াই মাস পর দেশে এসেছে ৮ বাংলাদেশির লাশ। মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুরের গ্রামের বাড়ীতের চলছে লাশ দাফনের প্রস্তুতি। কবর খোড়াসহ সকল প্রস্তুতি নিয়েছে পরিবারের স্বজনেরা। নিহতদের মধ্যে একজন রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের মামুন শেখের মা হাফেজা বেগম জানায়, বৃহস্পতিবার লাশ দাফনের সকল প্রস্ততি নেয়া হয়েছে । এখন আমরা লাশ আসার অপেক্ষায় আছি। জানতে পেরেছি ময়না তদন্তের পর মরদেহ আমাদের স্বজনদের কাছে হস্তান্তর করবে।নিহত মামুন গ্রীস প্রবাসী ইউসুফ শেখের ছেলে।

স্বজনরা জানায়, গত চলতি বছর ১৪ই জানুয়ারি মাদারীপুরের রাজৈর উপজেলার বেশ কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে ১৪ ফের্রুয়ারী লিবিয়া থেকে দালালদের মাধ্যমে একটি ইঞ্জিনচালিত নৌকায় রওয়ানা দেয় তারা। তিউনিসিয়ার ভুমধ্যসাগরে নৌকার ইঞ্জিন ফেটে আগুন ধরে যায়। পরে ভুমধ্যসাগরে ডুবে যায় নৌকাটি। এতে রাজৈর উপজেলার কোদালিয়া গ্রামের সজীব কাজী (১৯), পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মামুন শেখ (২২), সেনদিয়া গ্রামের সজল বৈরাগী (২২) , কদমবাড়ী গ্রামের নয়ন (২০) বিশ^াস ও কিশোরদিয়া গ্রামের কাওসার (২২) ও মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের দাদনের ছেলে রিফাত (২৩), ফতেপট্রি গ্রামের রাসেল (২২) ও গয়লাকান্দি গ্রামের পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২২) সহ ৮ বাংলাদেশির মৃত্যু হয়।

জানাযায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় মৃত্যুবরণকারী আটজন বাাংলাদেশি নাগরিকের মৃতদেহ দেশে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সকল কার্যক্রম সম্পন্নের পর ৩০ এপ্রিল ২০২৪ তারিখে মৃতদেহ সমূহ দেশে প্রেরণের জন্য তিউনিসিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এসময় তিউনিসিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মাদ খায়রুল বাশার এবং দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো: আসাদুজ্জামান কবির উপস্থিত ছিলেন। এপ্রেক্ষিতে বর্ণিত মৃতদেহ সমূহ সৌদি এয়ারলাইনসের ঝঠ ৮০৮ ফ্লাইটযোগে বৃহস্পতিবার ০২ মে ১২:২৫ ঘটিকার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছায়। সকাল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের হাতে দেয়া হবে বলে লাশ আনতে ঢাকায় অবস্থিত নিহত মামুনের বড় ভাই সজিব শেখ জানায়।

দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার একটি প্রতিনিধি দল তিউনিসিয়ার জারবা ও গ্যাবেস হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয়ে সংরক্ষিত সকল মৃতদেহ পরিদর্শন করে। এরপর বর্ণিত দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সহায়তায় সম্ভাব্য মৃত আটজন বাংলাদেশি নাগরিকের ছবি এবং প্রাথমিক তথ্য সংগ্রহ পূর্বক বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে দূতাবাস হতে নিহত বাংলাদেশিদের অনুকূলে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করে মৃতদেহ সমূহ দেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ্যে দূতাবাস হতে তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্থানীয় মিউনিসিপালিটির সাথে নিরলসভাবে কাজ করে পর্যায়ক্রমে মৃতদেহ সমূহের সুরতহাল, মৃত্যু সনদ এবং মেডিকেল সার্টিফিকেট ইস্যুসহ অন্যান্য সকল দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

অন্যদিকে বর্ণিত মৃতদেহ সমূহ দ্রুত দেশে প্রেরণ করার জন্য দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হয়। এই পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর দূতাবাসের পক্ষে মৃতদেহ সমূহ দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!