1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরের কাঠপট্রিতে ভয়াবহ অগ্নিকান্ড । ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই ও ৫ দোকান আংশিক । ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরের কাঠপট্রিতে ভয়াবহ অগ্নিকান্ড । ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই ও ৫ দোকান আংশিক । ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪, ১২.০৯ পিএম
  • ৬৭০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরের পুরান কাঠপট্রিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এসময় ৬টি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ৫টি কাঠের দোকান আংশিক পুড়ে যায় । এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায় । শনিবার গভীর রাতে উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় পুরান কাঠপট্রি এলাকায় এ ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, শনিবার গভীর রাতে উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় পুরান কাঠপট্রি এলাকায় একটি দোকান ঘরের বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে । পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয় । এ অগ্নিকান্ডে আবু বক্কর সিদ্দিকের ৩টি, জমেত শেখের দুটি ও মস্তফার একটি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ৫টি দোকান আংশিক পুড়ে যায় ।

টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ষ্টেশন অফিসার মোঃ মেহেদী হাসান জানান, অগ্নিকান্ডে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই । এ অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!