1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঝিনাইদহে সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিমকে গুলি করে হত্যার মূলহোতা কুখ্যাত মজনু আলী @টাইলস শহিদুল (৪০) গ্রেপ্তার - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঝিনাইদহে সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিমকে গুলি করে হত্যার মূলহোতা কুখ্যাত মজনু আলী @টাইলস শহিদুল (৪০) গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৬.০৪ পিএম
  • ৫৩৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু পৌর এলাকায় সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম (৫৩)’কে গুলি করে হত্যাকান্ডের মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী মজনু আলী @টাইলস শহিদুল (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৪ জুন রাতে ঝিনাইদহের হরিণাকুন্ড পৌর এলাকার শুড়া গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম (৫৩)’কে গুলি করে হত্যাকান্ডের মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী মজনু আলী @ টাইলস শহিদুল (৪০), জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গত ২৩ নভেম্বর রাতে নিহত ভিকটিম কামরুজ্জামান শামিম (৫৩) এশার নামাজ শেষে মসজিদ হতে বাড়ী ফেরার পথে কতিপয় দুস্কৃতিকারী ভিকটিমকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের মেহগনি বাগানে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে নিহত ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহের হরিণাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করলে নৃশংস এই হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ নিহত ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীর দ্বন্দ্ব চলছিলো। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আসামী মজনু আলী @টাইলস শহিদুলসহ তার অন্যান্য সহযোগীরা গত ২৩ নভেম্বর রাতে ভিকটিম কামরুজ্জামান শামিম’কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়, চুয়াডাঙ্গা সদর থানায় এবং ঢাকা জেলার আশুলিয়া থানায় অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইন, চুরি ও ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!