1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জ ও ঢাকা জেলার সাভার পৃথক অভিযানে ১০৫ গ্রাম হেরোইনসহ ৩ জন ও ৯৭ ফেনসিডিলসহ ১জন মাদক কারবারি গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মানিকগঞ্জ ও ঢাকা জেলার সাভার পৃথক অভিযানে ১০৫ গ্রাম হেরোইনসহ ৩ জন ও ৯৭ ফেনসিডিলসহ ১জন মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১.৪৮ পিএম
  • ৮৯২ জন পঠিত

অফিস রিােপর্টঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর ও ঢাকা জেলার সাভার এলাকা হতে ১০৫ গ্রাম হেরোইনসহ ৩ জন ও ৯৭ ফেনসিডিলসহ ১জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ জুন র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন পূর্ব বাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১০৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ রুহুল আমিন (৪২), জেলা-রাজশাহী, মোঃ রুবেল (৩৫), জেলা-মানিকগঞ্জ ও মোঃ রাজু আহম্মেদ (৫৫), জেলা-মানিকগঞ্জ।

এছাড়াও ২৪ জুন রাতে পৃথক অভিযানে ঢাকা জেলার সাভার এলাকা হতে ১টি প্রাইভেটকারযোগে ৯৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিমো: লিটন (৩৭); জেলা: দিনাজপুর ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে মানিকগঞ্জসহ ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়ার নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!