1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যাত্রী বেশে গ্রামে এনে জিম্মি করে মুক্তিপন আদায়: অব‌শে‌ষে গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে যাত্রী বেশে গ্রামে এনে জিম্মি করে মুক্তিপন আদায়: অব‌শে‌ষে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৩.৪১ পিএম
  • ৪৯৪ জন পঠিত
মাদারীপুর:
ঢাকা থেকে পাঠাও রাইডের মোটরসাইকেলের যাত্রী বেশে গ্রামে এনে জিম্মি করে মুক্তিপন আদায় শেষে মোটরসাইকেল ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরে ভয়াবহ এ চক্রের সন্ধান পায় পুলিশ।
পুলিশ ও আক্রান্তরা জানায়, গত ১৮ জুন মহসিন নামের এক যুবক ঢাকার লালবাগের কেল্লা এলাকা থেকে পাঠাও এ্যাপসের মাধ্যমে রাইডার মোঃ হাসান আহম্মেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচর যায়। মহসিন ট্রীপের কথা বলে হাসানের মোবাইল নাম্বার রেখে দেয়। গত ২০ জুন মহসিন হাসানকে আবারো ফোন দেয়। আড়াই হাজার টাকায় মহসিন হাসানকে নিয়ে শিবচরে আসে। মহসিন শিবচরের উমেদপুরের আলীপুর নামক স্থানে পৌছে সহযোগী অপু মুন্সী, শাওন হোসেনসহ ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করে। হাসানকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাপক মারধর করে পরিবারের কাছে মুক্তিপন দাবী করে।  বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপন আদায় করে চক্রটি।  পরে ১৬৫ সিসির নীল-কালো হরনেট মোটরসাইকেলটি রেখে হাসানকে ছেড়ে দেয়া হয়। পরেরদিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন। এরপর গত ২৭ জুন একইভাবে মহসিন মোঃ আরিফ হোসেন (২৭) নামের আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসে। সেখানে চক্রটি আরিফকে জিম্মি করে মারধর করে মুক্তিপন আদায় করে। এরপর তার কালো-লাল রংয়ের ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি রেখে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়েও শিবচর থানায় অভিযোগ দায়ের করেন হাসান। ভয়াবহ চক্রটির বিরুদ্ধে অভিযানে নামেন সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানীর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একাধিক টিম। প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে পুলিশ  ছিনতাই চক্রের সদস্য অপু মুন্সী, আরিফ হোসেনকে ছিনতাইকৃত দুটি মটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপু মুন্সী (২৪) শিবচরের উমেদপুর ইউনিয়নের  আলেপুরের মৃত হেমায়েত মুন্সীর ছেলে , গ্রেফতারকৃত শাওন উকিল (২২) একই গ্রামের  কালাম উকিলের ছেলে।
এব‌্যাপা‌রে সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানী ব‌লেন, প্রতারক চক্রটি দীর্ঘ দিন ধ‌রে এমন অপকর্ম ক‌রে আস‌ছে।অব‌শে‌ষে তা‌দের গ্রেফতার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি। তা‌দের র‌বিবার সকা‌লে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!