1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৭.০২ পিএম
  • ৫৩৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিক তৈয়বুর রহমান ফকিরের মৃত্যু হয়েছে। র‌বিবার সকালে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় পানি দেয়ার মটর চালাতে গিয়ে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তৈয়বুর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালি গ্রামের মৃত গফুর ফকিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তৈয়বুর কয়েক মাস ধরে শহরের পুলিশ লাইন্সস এলাকার ঠিকাদার মিলন চৌধুরীর নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।  মোটর চালাতে গিয়ে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিক তৈয়বুর রহমান ফকিরের মৃত্যু হয়েছে। খবর শুনে মাদারীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।
মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. সিহাব চৌধুরী বলেন, নির্মানাধীন ভবনের পানির মটর চালাতে গিয়ে এক শ্রমিক মারা যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ চাইলে আমরা লাশের ময়না তদন্ত করবো।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ কামরুল হাসান সতত্যা নিশ্চিত করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!