1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার ও আশুলিয়া থেকে পৃথক অভিযানে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারসহ ২ জন ও ৩১৬ পিস ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাভার ও আশুলিয়া থেকে পৃথক অভিযানে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারসহ ২ জন ও ৩১৬ পিস ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার।

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৭.৫২ এএম
  • ৮৯৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব সদা তৎপর।
১৭ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হারুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারসহ (১৬.৮% এলকোহলযুক্ত) মাদক ব্যবসায়ী ১। মোঃ মকবুল আহমেদ @ মুকুল(২৪), জেলা-ঢাকা ও ২। মোঃ হাফিজুর রহমান(২৬), জেলা-গোপালগঞ্জ এবং ১৬ সেপ্টেম্বর রাতে আশুলিয়া থানাধীন গনকবাড়ীর হাসান এ্যাপার্টমেন্ট এর নিচ তলায় জিয়া ড্রাগ হাউজ-২ এ অভিযান পরিচালনা করে ৩১৬ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ আসামী ১। মোঃ নাঈম ইসলাম(২১), জেলা-নড়াইল ২। মোঃ আবু বক্কর(২১), ব্রাহ্মণবাড়িয়া এবং ৩। মোঃ নুর নবী(২২), জেলা-কুড়িগ্রাম দের’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘ দিন যাবত বিদেশি বিয়ার সংগ্রহ করে আশুলিয়া ও সাভার এলাকায় ডিলারদের নিকট বিক্রয় করে আসছিল এবং ধৃত আসামী মোঃ মকবুল আহমেদ @ মুকুল এর বিরুদ্ধে পূর্বে মাদকের একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে, জিয়া ড্রাগ হাউস-২ এর বিরুদ্ধে পূর্বেও অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ মজুদের জন্য মোবাইল কোর্ট কর্তৃক অর্থদন্ড করা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!