1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ নৌপুলিশের সদস্যের সন্ধান মেলেনি ৬ দিনেও - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

পদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ নৌপুলিশের সদস্যের সন্ধান মেলেনি ৬ দিনেও

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১.৪৫ পিএম
  • ৫৯১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট উল্টে নৌপুলিশের নিখোঁজ সদস্যদের খোঁজ মেলেনি ৬ দিনেও। তাকে উদ্ধারে নেই তেমন কোন তৎপরতা। নিখোঁজ মেজবা উদ্দিন (৫৫) শিবচর উপজেলার চরজানাজাত নৌপুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলায়।
সূত্র জানায়, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ট্রলারযোগে কাঁঠালবাড়ি থেকে মাওয়ায় পদ্মা নদী পারাপার হচ্ছে মানুষ এ খবর আসে নৌপুলিশের কাছে। এমন খবর পেয়ে শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সহকারি উপ-পরিদর্শক সুমন মিয়া, কনস্টেবল আতাউর রহমান, নূরে আলম, মাইনুল হোসেন ও মেজবাউদ্দিন এর সমন্বয়ে একটি দল স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে টহলে যায়। হঠাৎ পদ্মার ঢেউয়ে এ সময় নৌপুলিশের স্পিডবোটটি উল্টে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় মেজবা উদ্দিন। গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থাকায় মেজবা উদ্দিনকে উদ্ধারে অভিযানে বেগ পেতে হয় বিভিন্ন দফতরকে। বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ কনস্টেবলের খোঁজ পাওয়া যায়নি। তবে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টের উদ্ধার তৎপরতা বাড়ানোর কথা জানায় কোস্টগার্ড, নৌপুলিশ ও বিআইডবিøউটিএ।
শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, জেলাজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থাকায় নিখোঁজ নৌপুলিশের সদস্যকে উদ্ধারে অনেকটাই বেগ পেতে হয়েছে। তবুও নৌপুলিশের সহযোগিতায় চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
শিবচরের চরজানাজাত নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পদ্মানদীর বিভিন্ন স্থানে খোঁজ করে মেজবা উদ্দিনের সন্ধান মেলেনি। তবুও চেষ্টা চলছে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, পদ্মা নদীতে ডিউটি চলাকালে নিখোঁজ নৌপুলিশের সদস্যের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। সঙ্গে থাকা বাকিরা সুস্থ্য আছেন।
মাদারীপুর
২৫-০৭-২৪

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!