1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আগুনে পোড়ানো বাসের পরিবহন চালক-হেলপারদের ত্রান বিতরন - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে আগুনে পোড়ানো বাসের পরিবহন চালক-হেলপারদের ত্রান বিতরন

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৭.১০ পিএম
  • ৬৮৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা:
কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাদারীপুরে সার্বিক পরিবহনের অর্ধশত পুড়ানো বাসের চালক ও হেলপারদের ত্রান সামগ্রী দিলো জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার সকাল ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের সার্বিক বাস ডিপোতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

জানা যায়, গত ১৯ জুন কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সার্বিক পরিবহনের অর্ধশত বাসে আগুন দেয়। এতে সার্বিক পরিবহনের সাথে জড়িত প্রায় ৩ শতাধিক চালক ও হেলপার কর্মহীন হয়ে পড়ে। ফলে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি শ্রমিকদের পাশে দাড়ান। তাদের পরিবারের পাশে দাড়িয়ে খাদ্য সামগ্রী দেন। এক শ’ পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডাল, এক কেজি লবন ও এক কেজি তেল দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিবুর রহমান খান। বিশেস অতিথি ছিলেন মাদারীপুর জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান, সাধারন সম্পাদক আব্দুস ছালাম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান তুষু। পরিচালনা করেন সাধারন সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান। এসময় খাদ্য সামগ্রী পেয়ে শ্রমিকরা আনন্দিত হয় এবং দ্রুতই সমস্যা সমাধানের দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!