1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আইন-শৃঙ্খলা বর্জায় রাখার আহবানে কোটা আন্দোলনের সমন¦য়কদের সংবাদ সম্মেলন - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে আইন-শৃঙ্খলা বর্জায় রাখার আহবানে কোটা আন্দোলনের সমন¦য়কদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮.৩০ পিএম
  • ৬৮২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আইন-শৃঙ্খলা বর্জায় রাখার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার বিকেল ৬টার দিকে মাদারীপুর সরকারী কলেজ মাঠে এ সংবাদ সম্মেলন করেন তারা। এসময় মাদারীপুর শকুনী লেককে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্ত দে-এর নাম অনুসারে রাখার আহবান জানান তারা।

কোটা বিরোধী আন্দোলনের জেলার সমন্বয়ক নেয়ামাতুল্লাহ লিখিত বক্তব্যে জানান, শেখ হাসিনা পতনের পর সারা দেশ মুক্ত পেয়েছে। তবে সেই মুক্তিকে কার্যকরী করার জন্যে আইন-শৃঙ্খলা বর্জার রাখতে হবে। কোনভাবেই জানামালের ক্ষতি করা যাবে না। কেউ অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে সেটা কোটাবিরোধী শিক্ষার্থীরা দায়ভার নিবে না। এজন্যে সকল শিক্ষার্থীকে সচেতন থাকার আহবান করা হয়। এসময় মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে নিহত মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী দীপ্ত দে’র নাম অনুসারে শকুনী লেকের নাম করণের দাবী করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক নাজিম হোসেন, মো. আসিক হোসেন, তামান্না ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ।

সমন্বয়ক তামান্না ইসলাম বলেন, ‘আমাদের কলেজের শিক্ষার্থী দীপ্ত দে ছাত্রলীগ আর পুলিশের আক্রমনে নিহত হয়েছে। আমরা চাই তার নামে জেলার ঐতিহ্যবাহী শকুনী লেকের নাম তার নামের করার। তাহলে আগামীতে দীপ্তর কথা সবাই জানতে পারবে। সেই সাথে সকল কোটাবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা করার দাবী করছি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!