1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদের শহীদ স্বীকৃতি চায় পরিবার - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদের শহীদ স্বীকৃতি চায় পরিবার

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৬.৩৮ পিএম
  • ৫২৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত তাওহীদ সন্ন্যামাতের (২১) পরিবার সরকারিভাবে শহীদ স্বীকৃতির দাবি করেছেন। বুধবার দুপুরে তাওহিদের গ্রামের বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন ধরেন। নিহত তাওহীদ ওই গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে ও সে বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রি কাজ করতো।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে সদর উপজেলার খাগদী এলাকায় যোগ দেয় তাওহীদ। এ সময় এলোপাতারি গুলি ছুঁড়লে নিহত হয় তাওহিদ। পরদিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে ১৪ আগস্ট বুধবার পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে শহীদের স্বীকৃতির দাবি তোলা হয়।

মোস্তফাপুর ব্যাসস্ট্যান্ডের গোলচত্তরটি শহীদ তাওহীদের নামে নামকরণ করার দাবি তুলে তাওহীদের বাবা সালাউদ্দিন সন্ন্যামাত বলেন, সরকারিভাবে আর্থিক সহযোগিতা না পেলে কোনভাবেই বেঁচে থাকা সম্ভব নয়। ছোট সন্তান হলেও আয়ের অর্থ দিয়ে পরিবার চালানোর পাশাপাশি বড়ভাইয়ের পড়ালেখার খরচ দিতো সে। তাওহীদের আকষ্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তাওহীদের মামা ইব্রাহীম খলিল বলেন, তাওহীদ ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে মারা গেছে। এর আগে একদল সন্ত্রাসী তাওহীদকে কুপিয়ে আহত করে। তাওহীদের নামে এলাকায় একটি স্মরনীয় স্থাপনা নির্মানের দাবি জানাচ্ছি। যাতে পরবর্তী প্রজন্ম তাওহীদের কথা মনে রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!