1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গণমাধ্যম অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

গণমাধ্যম অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৬.১৮ পিএম
  • ৪৮৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
রাজধানী ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার গণমাধ্যম অফিসের হামলা ও ভাংচুরের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনের আয়োজন করে জেলার গণমাধ্যমকর্মীরা। ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেয় জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন-এ কর্মরত সাংবাদিকরা।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সোমবার একদল দুর্বৃত্ত রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে হামলা ও ভাংচুর চালায়। এতে দৈনিক কালেরকন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টুয়েন্টিফোরসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার একাধিক গণমাধ্যম অফিস ক্ষতিগ্রস্থ করা হয়। ভাংচুর করা হয় পার্কিং-এ থাকা একাধিক যানবাহনও। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মরত কর্মীদের মাঝে। হামলায় জড়িতদের চেহারা সিসিটিভি ফুটেজ ধরা পড়ে। এই ঘটনায় জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলাল রিজভী’র সভাপতিত্বে ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি সাগর হোসেন তামিম-এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বাংলাদেশ বেতারের মাদারীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল, এনটিভির সাংবাদিক এরআর মর্তুজা, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, চ্যানেল আই’র প্রতিনিধি রাহাত হোসাইন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু, সাংবাদিক ফায়েজুল শরীফ, গাউচ-উর রহমানসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!