1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ডাকাত আতঙ্ক এলাকায় পাহারা । গণপিটুনিতে ডাকাত নিহত । ডাকাতদের বোমা বিস্ফোরণে যুবক আহত - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে ডাকাত আতঙ্ক এলাকায় পাহারা । গণপিটুনিতে ডাকাত নিহত । ডাকাতদের বোমা বিস্ফোরণে যুবক আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৬.৪০ পিএম
  • ৫৭৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত ও ডাকাতদের নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে পাহারারত এক যুবক আহত হয়েছে । গনপিটুনিতে মারাতœক আহত সন্দেহভাজন ডাকাত সোহেল শেখকে (৩৫) উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে । পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় । সোমবার গভীর রাতে উপজেলার মধ্যবদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত সোহেল শেখ (৪২) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের মৃত হারান শেখের ছেলে ।

এলাকাবাসি জানায়, গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার মধ্যবদরপাশা গ্রামে প্রবাসি মেজবাউল আকনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয় । এরপর থেকে ছাত্রসমাজ রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করে । এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ১২জন ছাত্র পাহারা দেয় । রাত ১টার দিকে সিগারেটের গন্ধ পেয়ে ছাত্ররা এগিয়ে গেলে রাস্তার পাশে ঝোপের মধ্যে ৭/৮ জন ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া দেয় । এসময় ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটায় । এতে পাহারারত টিপু বেগ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডাকাতদের ধাওয়া করে এলাকাবাসি । এসময় পলায়নপর ডাকাত সোহেল শেখকে (৪২) ধরে জনতা গণপিটুনি দেয় । এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয় । পরে পুলিশ খবর পেয়ে সোহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে । পরে তার অবস্থা অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে সে মারা যায় । বোমায় আঘাতে আহত পাহারারত যুবক টিপুকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হয় ।

বোমায় আহত টিপু বেগ বলেন, আমরা পাহারা দেয়ার সময় সিগারেটের গন্ধ পেয়ে এগিয়ে গেলে ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল আমাদের উপর বোমা নিক্ষেপ করে । এসময় আমার ডান পায়ে বোমার আঘাতে গুরুতর আহত হই । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন এসে ধাওয়া করে এক ডাকাতকে ধরে গনপিটুনি দেয় ।
রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, সোমবার গভীর রাতে জনতার গনপিটুনিতে আহত যুবক মঙ্গলবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । মামলা দায়েরের প্রস্তুতি চলছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!