1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৪.৪১ পিএম
  • ৪৭৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের পুরানবাজার কাজীরমোড় এলাকায় সজল খান (২৪) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আহত সজল খান পৌর শহরের দরগা শরীফ এলাকার মৃত আব্দুর রব খানের ছেলে।

আহত পরিবার ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে সজল খান পুরানবাজার কাজীরমোড় এলাকায় আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তার উপর হামলা করে। এসময় সজলের পিঠে ও হাতে একাধিক স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত সজল খানের মা রোকসানা বেগম জানান, স্থানীয় মিঠু হাওলাদার দীর্ঘ দিন ধরে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ব্যবসা করেছে। সেই ব্যবসায় আমার ছেলে না যাওয়ায় তার সাথে শত্রুতা চলে আসছে। তারই জেরে মিঠু হাওলাদারের লোকজন তার উপর অর্তকিত হামলা করে। এসময় আমার ছেলে মিঠুর সাথে চলাচল করা হাসান, শুভ, রোহান, শীতল নামের কয়েকজনকে চিনতে পারে। এঘটনার সাথে মিঠু হাওলাদার জড়িত বলেও তিনি অভিযোগ করেন।

তবে মিঠু হাওলাদার এই হামলার সাথে জড়িত নয় দাবী করেছে। তিনি বলেন, সজল আমার খুবই কাছের লোক। তাকে আমি কেন মারবো। বরং আমি তার খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন বলেন, বিষয়টি জেনেছি। তবে কি কারণে কে বা করা ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!