1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কালকিনিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৬.৩৪ পিএম
  • ৫২৮ জন পঠিত

মাদারীপুর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর নামে গণহত্যার দায়ে এ কর্মসূচি পালন করা হয়। আজ শনিবার সকালে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ থেকে প্রায় দুই শতাধীক মোটরসাইকেল শোভাযাত্রা করে কালকিনি থানা মোড় সড়কে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারী, সাবেক সদস্য সচিব আইনজীবি মো. মিজানুর রহমান মিজান, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুজ্জামান তোতা, সাবেক সদস্য সচিব মো. নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির নেতা মো. শহীদ খান, সাবেক যুবদল নেতা মাসুদ রানা দুলাল, বিএনপি নেতা রোকুজ্জামান রতন, জেলা যুবদল নেতা কামাল হোসেন, রাজৈর পৌরসভা বিএনপির সদস্য সচিব শেখ জাকির হোসেন, কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন ও উপজেলা যুবদল নেতা শাহিন মৃধা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!