1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আন্দোলনে তাওহীদ হত্যা: শেখ হাসিনা, শাজাহান খান, বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আন্দোলনে তাওহীদ হত্যা: শেখ হাসিনা, শাজাহান খান, বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২.৩৫ পিএম
  • ৬১৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, আ’লীগের সভাপতিম-লীয় সদস্য ও মাদারপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর ৩ ও ঢাকা -৮ আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও  সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ওবায়দুর রহমান কালু খান,  হাফিজুর রহমান যাচ্চু খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান,    জেলা পরিষদ চেয়ারম্যান মুনির হোসেন চৌধুরী ,  সাবেক মেয়র খালিদ হাসান ইয়াদসহ  ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন। এর আগে রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয় তাওহিদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা।

এঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, আরেক সাবেক সাংসদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মীদের আসামী করা হয়। এতে অজ্ঞাত আসামী রয়েছে আরো ৫০০ থেকে ৭০০ মতো।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭০০ মতো আসামী রয়েছে। এখন আইনগত যে ব্যবস্থা তা গ্রহণ করা হবে। মামলার বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও অবগতি রয়েছে।
তবে মামলার বাদীর সাথে যোগাযোগ করেও তার সাথে কথা বলা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!