1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া মেজবাহুল (১৭) হত্যাকান্ডের মূলহোতা ইয়াসিন (২২)’সহ ৩জন’কে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঢাকার আশুলিয়া মেজবাহুল (১৭) হত্যাকান্ডের মূলহোতা ইয়াসিন (২২)’সহ ৩জন’কে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫.৩০ পিএম
  • ৫৪০ জন পঠিত

অফিস রিপোর্ট:ঢাকা জেলার আশুলিয়া এলাকার চাঞ্চল্যকর শ্রমিক মেজবাহুল (১৭) হত্যাকান্ডের মূলহোতা ইয়াসিন (২২)’সহ ০৩জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। গত ৩১ জুলাই সকালে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া নবীনগর টু চন্দ্রা মহাসড়কের রাস্তার পূর্ব পাশে কাঠ বাগানের ভিতর একটি অজ্ঞাতনামা গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৩ আগস্ট ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শ্রমিক মেজবাহুল (১৭) হত্যাকান্ডের মুলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়: গ্রেফতারকৃতরা হলো মোঃ ইয়াসিন আরাফাত (২২), জেলা-জয়পুরহাট, তামিম আকন (১৮), জেলা-বরগুনা ও মুন্না মুন্সি (১৯), জেলা-ফরিদপুর।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ৩০ জুলাই বিকালে গ্রেফতারকৃত আসামীরা নিহত ভিকটিম মেজবাহুল (১৭)’কে নিজ বাসা হতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাসায় ফিরে না আসলে ভিকটিমের পিতা ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে গ্রেফতারকৃত আসামীরা মুক্তিপণ হিসেবে নগদ ২৪,০০০/- টাকা দাবী করে ফোনটি বন্ধ করে দেয়। ভিকটিমের পিতা ভিকটিমকে খুঁজে না পেয়ে গ্রেফতারকৃত আসামী রবিউলের বাসায় গিয়ে ভিকটিম মেজবাহুল এর বিষয়ে জানতে চাইলে সে কিছু জানেনা বলে বিষয়টি কৌশলে এড়িয়ে যায়।

গত ১৯ আগস্ট ভিকটিমের পরিবার জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামীরা ভিকটিম মেজবাহুল’কে গলা কেটে হত্যা করে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়াস্থ কাঠ বাগানের ভিতর লাশটি ফেলে দেয়। এ বিষয়ে ভিকটিমের পরিবার আশুলিয়া থানায় যোগাযোগ করলে আশুলিয়া থানা পুলিশ জানায় যে, গত ৩১ জুলাই উল্লেখিত স্থানে একটি অজ্ঞাতনামা গলাকাটা মৃতদেহ পাওয়া যায় এবং টাঙ্গাইল নিবাসী জনৈক ব্যাক্তি লাশটি তার নিখোঁজ ছেলের বলে দাবি করায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ভিকটিমের পরিবার ও আশুলিয়া থানা পুলিশ উক্ত লাশের বিষয়ে টাঙ্গাইল নিবাসী জনৈক ব্যাক্তির সাথে যোগাযোগ করে জানতে পারে যে, লাশটি তার ছেলের নয়,তার ছেলে সুস্থ্য অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশটি টাঙ্গাইল হতে ভিকটিমের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং ভিকটিমের পরিবার উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামীরা সকলেই একই এলাকার বাসিন্দা এবং চাকুরীর সুবাদে তাদের বন্ধুত্ব গড়ে উঠে। আসামীরা উক্ত এলাকায় বসবাসরত ভিকটিম মেজবাহুল’কে হত্যার ভয় দেখিয়ে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী আসামীরা গত ৩০ জুলাই বিকালে ভিকটিম মেজবাহুল (১৭) কে বেড়ানোর কথা বলে নিজ বাসা হতে ডেকে নিয়ে তার ফোন হতে ভিকটিমের পরিবারের নিকট মুক্তিপন দাবি করে। মুক্তিপনের টাকা না পাওয়ায় তারা ভিকটিমকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!