1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বসতঘরে বোমা বিস্ফোরণে ঘরবাড়ি তছনছ - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বসতঘরে বোমা বিস্ফোরণে ঘরবাড়ি তছনছ

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১.৪৩ পিএম
  • ৪৭৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ॥
মাদারীপুরে বসতঘরের ভেতর বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ সময় বসতঘরটির ভেতর ও বাইরে তছনছ হয়ে যায়। শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে। সেলিন বেগম একই গ্রামের মনসুর খাঁ’র মেয়ে ও পাশের চাপাতলী গ্রামের মোনাসেফ ফকিরের স্ত্রী। বিয়ের পর বাবার বাড়িতে ঘর তুলে বসবাস করতো সেলিনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। এতে বসতঘরটি তছনছ হয়ে যায়। টিনশেট ঘরের বেড়াও উড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, “সকালে বোমা বিস্ফোরণের খবর পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ। বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে একাধিক টিম। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বোমা কিভাবে আসলো বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!