1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রতিপক্ষের আঘাতে আহত ইউপি সদস্য চিকিৎসাধীন মারা গেলেন - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে প্রতিপক্ষের আঘাতে আহত ইউপি সদস্য চিকিৎসাধীন মারা গেলেন

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১১ এএম
  • ৬০৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত সাবেক ইউপি সদস্য মহসিন আকন (৬২) মারা গেছেন। রোববার রাতে রাজধানী ঢাকার মালিবাগ এলাকার পিপল্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। নিহত মহসিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাঈদ বেপারী এওজ গ্রামে সম্প্রতি একটি জমি ক্রয় করে। ওই জমি নিয়ে মজিবর মুন্সীর সাথে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এওজ বাজারের কাছে একা পেয়ে মজিবর মুন্সীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে জখম করে। মহসিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা যান এই ইউপি সদস্য মহসিন।

এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। তবে মৃত্যুর ময়না তদন্তের প্রতিবেদন পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যে পুলিশ মোতায়ন আছে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!